
পুলিশ সূত্রে জানা যায়, তালা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তালা থানার মামলা নং-০৫, তারিখ ০২ আগস্ট ২০২৬, জিআর নং-১১৭, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার আসামি আবু সাইদ (২৫)-কে গ্রেপ্তার করে। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাপোতা গ্রামের মালেক মোড়লের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ হাজার টাকা।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (৩ আগস্ট) যথাযথ পুলিশ প্রহরায় সাতক্ষীরার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।