
তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
জানা গেছে, খানপুর বিল এলাকায় একটি ঘেরের ভিতর থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট চারজনকে জরিমানা করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালি উত্তোলন ও পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।