
রত্না জুয়েলার্সের প্রোপ্রাইটর উত্তম সিংহ (মধু) জানান দোকান থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে—২১ ক্যারেটের ১২৪টি নাকফুল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা; ১৫টি আংটি, মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা; ৫০ ভরির বেশি রুপা, মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
এ ছাড়া হাতের বাংগেল, রুলি, হাতের বালা ও রুপার চেইনসহ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার অলংকার, দেড় ভরি ওজনের একটি হার, এক জোড়া দুল যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা এবং ৬ আনা ওজনের একটি আংটি, যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
দোকান মালিকের দাবি, সবমিলিয়ে প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।
ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানা গেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন দোকান মালিক।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জের (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।