
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি আটারই দাশপাড়া এলাকায় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও এলাকার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
জনসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক জোয়ার্দার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে তালা সদর ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। এজন্য তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।