সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবুল ইসলাম হাবিব নিয়োগ পাওয়ার খবরে তালায় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ তারিখ) তালা উপজেলার আনিসা ক্লিনিকের সামনে মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আনিসা ক্লিনিকের প্রতিষ্ঠাতা জোয়ার্দ্দার ফারুক হোসেন এর নেতৃত্বে স্থানীয়ভাবে আগত সাধারণ মানুষ, নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত সবাই নতুন প্রশাসকের নিয়োগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।