Dhaka ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু তালায় মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০২৬ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে সাতক্ষীরায় ঘুষ ছাড়া সেবা মিলত না নায়েব শর্মিষ্টার অফিসে দেখাতেন উদ্ধর্তন কতৃপক্ষের দাপট! তালায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষ্যে বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত! তালায় রেজা ফুটবল একাদশের জার্সি ও লোগো উন্মোচন অনুষ্ঠিত তালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা তালায় বিশেষ অভিযানে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি গ্রেপ্তার তালার শিক্ষা জগতের বর্ষীয়ান ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালেকের চিরবিদায় তালায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ তালায় শিক্ষাবিদ মাওলানা আব্দুল মালেক আর নেই

তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৯:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৭৬ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলায় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন আইচ গোপালপুর গ্রামের কানাই লাল আইচের ছেলে। তিনি তালা বাজারে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় বাসিন্দা সুমন রায় গণেশ জানান, শনিবার সকাল থেকেই তালা এলাকায় বৃষ্টিপাত হচ্ছিল। দুপুরের দিকে বৃষ্টির মধ্যেই চিত্তরঞ্জন আইচ বাড়ির পাশের একটি মাঠে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার পর বিষয়টি থানায় লিপিবদ্ধ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

তালায় বজ্রপাতে কাপড় ব্যবসায়ীর মৃত্যু

আপডেটের সময়: ০৯:৩১:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬