Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১২:৫৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১২৭ সময় দেখুন

সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে প্রায় আড়াই কোটি টাকার কাজ বাস্তবায়ন নিয়ে নানা অভিযোগ উঠেছে। দরপত্রে কাজ পাওয়া প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বিকল্প ঠিকাদারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন, কমিশন ও অর্থ ভাগবাটোয়ারার অভিযোগের পাশাপাশি ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থ বছরে পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে কাজটি পায় মেসার্স ফাতেমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির বরাদ্দের পরিমাণ ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৪৮৯ টাকা। যেটি গত ১১ মার্চ ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটি কার্যাদেশ পেলেও অভিযোগ রয়েছে, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান সরাসরি কাজটি বাস্তবায়ন করছে না বরং চুক্তিমূল্যে কাজটি নিয়ে বিকল্প ঠিকাদার হিসেবে আব্দুর রাজ্জাক প্রকল্পের বাস্তবায়ন করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মেল্লেকবাড়ি গ্রামসহ প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে সাধারণ মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রকল্পের কাজে নিম্নমানের স্যানিটারি সামগ্রী,
পাইপ ও অন্যান্য উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে পানির উপযোগী নয়—এমন নন-ফুড গ্রেড পাইপ ব্যবহারের অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করে গভীর নলকূপ স্থাপন প্রকল্পের (PSWSC Project T.S.P. (GOB), DPHE) আওতায় স্থাপিত ভূগর্ভস্থ পাইপ, সাবমার্সিবল পাম্প, থ্রেড পাইপ ও ফিটিংসের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠে। স্থানীয়দের অভিযোগ, এসব উপকরণ প্রত্যাশিত মানের না হলে দীর্ঘমেয়াদে পানি সরবরাহ ব্যবস্থা টেকসই হবে না। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হতে পারেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার অভিযোগ করে বলেন, ইজিপি দরপত্রের মাধ্যমে ফাতেমা এন্টারপ্রাইজ কাজটি পেলেও একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের অনিয়মের বিষয়ে কেউ মুখ খুলতে চাইলে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। ফলে অনেকেই বিষয়টি জানলেও প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।
এদিকে প্রকল্পের বর্তমান বাস্তবায়নকারী মেসার্স খালেক এন্টার প্রাইজ এর স্বত্বাধিকারী আলোচিত ঠিকাদার আব্দুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরে তাঁর ম্যানেজার পরিচয়দানকারী জাহাঙ্গীর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুর রাজ্জাক তাঁর বোনজামাই এবং প্রকল্পের কাজ তিনি নিজেই দেখাশোনা করছেন।

কাজে নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম প্রথমে বলেন, “আমি সাতক্ষীরা শহরের মানুষ।” এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।নিরাপদ পানির উপকরণ নিয়ে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের মতে, পানীয় জল পরিবহনের ক্ষেত্রে অবশ্যই অনুমোদিত ও খাদ্যোপযোগী (Food Grade) পাইপ ও উপকরণ ব্যবহার করা জরুরি। নিম্নমানের বা অনুপযুক্ত প্লাস্টিকের পাইপ থেকে ক্ষতিকর রাসায়নিক পানিতে মিশে যাওয়ার আশঙ্কা থাকতে পারে। এতে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে নিরাপদ পানির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ

এ বিষয়ে সাতক্ষীরার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অনিরাপদ বা দূষিত পানি কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়। পানি সরবরাহ ব্যবস্থায় জীবাণু বা ক্ষতিকর উপাদান থাকলে তা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সরবরাহকৃত পানির গুণগত মান পরীক্ষা করা জরুরি। এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তালা উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত কাজল বলেন, “আমি তালা উপজেলায় নতুন যোগদান করেছি। আমার যোগদানের আগেই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। যোগদানের পর প্রায় ৩০ শতাংশ কাজ পেয়েছি, এর আগে প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ কারণে আগের কাজের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। তবে প্রকল্পে নিম্নমানের কোনো মালামাল ব্যবহার করা হয়ে থাকলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয় সচেতন মহলের দাবি, প্রায় আড়াই কোটি টাকার এই জনস্বার্থসংশ্লিষ্ট প্রকল্পে প্রক্সি ঠিকাদার নিয়োগ, কমিশন বাণিজ্য এবং নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। প্রকল্পের ব্যবহৃত পাইপ, পাম্প ও অন্যান্য উপকরণের মান পরীক্ষা করে দেখা, কার্যাদেশ অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে কি না তা যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। সরকারের বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়নাধীন নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্দেশ্য সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা করা। অভিযোগগুলোর যথাযথ তদন্ত করে প্রকল্পের স্বচ্ছতা, জবাবদিহি এবং কাজের গুণগত মান নিশ্চিত করা এখন সময়ের দাবি।

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ

আপডেটের সময়: ১২:৫৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬