Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে ৮১৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ১ শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে বাস উল্টে খাদে, পথচারী নিহত, আহত ২০-২৫ তালায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে নেওয়ার নামে ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ! পর্ব -১ ভাতিজা বলে অপপ্রচারের প্রতিবাদ জানালেন এমপি ইজ্জত উল্লাহ ডা: মো. মোকলেছুর রহমানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর দাবি সংশ্লিষ্টদের তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের সাতক্ষীরা তালার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর সকল মিডিয়া কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দ্রুত অপসারণের দাবি। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে ৮১৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ১

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১০:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫১ সময় দেখুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তর (মলদ্বার) থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় জহির শাহ গোলাম হোসেন (৪৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন ওই ভারতীয় পাসপোর্টধারী ব্যক্তিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ পাচারের বিষয়টি অস্বীকার করেন। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে তার শরীরের অভ্যন্তরে দুটি প্যাকেটে লুকানো স্বর্ণের পেস্টের অস্তিত্ব শনাক্ত হয়। পরে সেগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে ৮১৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ১

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে ৮১৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ১

আপডেটের সময়: ১০:৪২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬