Dhaka ০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের সাতক্ষীরা তালার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর সকল মিডিয়া কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দ্রুত অপসারণের দাবি। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা ডুমুরিয়ার ১৮ মাইলে ইমাদ পরিবহনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মোটরসাইকেল, নিহত ২ সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ শ্যামনগরে পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ডুমুরিয়ার দুই মণ্ডপে ৩৫৩ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ

তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের

  • শামীম খান
  • আপডেটের সময়: ১২:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ৭৮ সময় দেখুন

Oplus_16908288

সাতক্ষীরার তালা উপজেলার আলাদীপুর গ্রামে পানিতে ডুবে স্বাক্ষর শীল নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশু স্বাক্ষর শীল আলাদীপুর গ্রামের মিঠু শীলের ছেলে। শনিবার দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল শিশুটি। খেলার একপর্যায়ে সবার অগোচরে সে পানিতে পড়ে যায়। খেলার সময় কেউ বিষয়টি খেয়াল করেননি। পরে শিশুটি পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

দুই বছরের ফুটফুটে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয় পোস্ট

তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের

তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের

আপডেটের সময়: ১২:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬