Dhaka ০৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১ তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্ডপে বিএনপি’র শুভেচ্ছা উপহার প্রদান সাতক্ষীরার শ্যামনগরে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, নিন্দা তালায় এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শেকড় সাতক্ষীরার তালার উথালী গ্রামে, মহালয়ায় আলোচনায় পৈতৃক ভিটা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা! রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল

তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার ৩৭ নম্বর ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী সৈয়দ রিন্টুর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতি ও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগকারী সাইফুল ইসলামের দাবি, তিনি ২০০৯ সালে ওই বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের প্রয়োজন হলে তিনি বিদ্যালয়ে যান। এ সময় নৈশপ্রহরী সৈয়দ রিন্টু সনদপত্র দেওয়ার কথা বলে তাঁর কাছে ৬৬০ টাকা দাবি করেন। অভিযোগ অনুযায়ী, টাকা দেওয়ার পর এক ঘণ্টার মধ্যে তাঁকে একটি সনদপত্র দেওয়া হয়।

সাইফুল ইসলামের দাবি, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য তালা উপজেলা নির্বাচন অফিসে সনদপত্রটি জমা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা সেটিকে জাল বলে জানান। পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই সনদপত্র প্রদান করেননি বলে জানতে পারেন বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, তিনি এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। তবে বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। অভিযুক্ত নৈশপ্রহরীকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে সরাসরি জানতে সৈয়দ রিন্টুর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

অভিযোগকারী সাইফুল ইসলাম বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ

আপডেটের সময়: ১১:১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬