Dhaka ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা! রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা!

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৫৬ সময় দেখুন

Oplus_16908288

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় একটি ডাবল ডেকার স্লিপিং বাসের সিট থেকে মোঃ আব্দুল গফুর সরদার (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে রিলেক্স পরিবহনের একটি বাস থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা।

নিহত আব্দুল গফুর সরদার সাতক্ষীরা জেলার তালা থানাধীন আমতলা ডাঙ্গা, রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ শামছুর রহমান সরদার এবং মাতার নাম আমেনা।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, ৮ অক্টোবর দুপুরে অজ্ঞাতনামা একটি মোবাইল নম্বর থেকে নিহতের ভাই আব্দুস সবুর সরদারকে ফোন করে তাঁর ভাইয়ের মৃত্যুর খবর জানানো হয়। পরে তিনি জানতে পারেন, চট্টগ্রামের দামপাড়ায় রিলেক্স পরিবহনের ডাবল ডেকার স্লিপিং বাসের ইউ-৫ ও ইউ-৬ নম্বর সিটের মধ্যবর্তী স্থানে তাঁর ভাইয়ের মরদেহ রয়েছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৮৩১১।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে খুলশী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই দিন দুপুর ১টা ৩৫ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নথিতে মৃত্যুর কারণ ‘ব্রট ইন ডেড (অজানা)’ উল্লেখ করা হয়েছে।

এদিকে, নিহতের ভাই আব্দুস সবুর সরদার ৯ অক্টোবর খুলশী থানায় দেওয়া লিখিত অপমৃত্যু সংবাদে ধারণা করেন, অতিরিক্ত ওষুধ সেবনের কারণে তাঁর ভাইয়ের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহের কথা জানানো হয়নি।

বর্তমানে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা!

চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা!

আপডেটের সময়: ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬