Dhaka ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১১:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৯৫ সময় দেখুন

উত্তর আটারইয়ে দ্বিতীয় ম্যাচে পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত!

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নকে মাদক ও জুয়া মুক্ত রাখতে এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ১ নম্বর ওয়ার্ডের উত্তর আটারই এলাকায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে উভয় দল সমানতালে লড়াই করায় ম্যাচের ফলাফল নির্ধারণে পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হয়। এ সময় মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা। তিনি সাবেক সদস্য, সাতক্ষীরা জেলা বিএনপি; সিনিয়র সহসভাপতি, তালা সদর ইউনিয়ন বিএনপি; উপদেষ্টা, তালা বাজার বণিক সমিতি এবং তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী।

টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানান, ধারাবাহিকভাবে এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সামাজিক পরিবেশ গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট

আপডেটের সময়: ১১:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬