Dhaka ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১ তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্ডপে বিএনপি’র শুভেচ্ছা উপহার প্রদান সাতক্ষীরার শ্যামনগরে মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, নিন্দা তালায় এ-প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শেকড় সাতক্ষীরার তালার উথালী গ্রামে, মহালয়ায় আলোচনায় পৈতৃক ভিটা মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা! রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

সাতক্ষীরার শ্যামনগরে জমি ও পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মণ্ডল নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মণ্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মণ্ডল আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত রমেশ মণ্ডলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মণ্ডল দা দিয়ে তাঁর মা, চাচি ও চাচাতো ভাইকে আঘাত করেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মণ্ডলকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত সমীর কুমার মণ্ডলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত কমলা রানী মণ্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী অভিযুক্ত রমেশ মণ্ডলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় পোস্ট

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেটের সময়: ০১:৫১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬