
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শামীম খান।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টায় চ্যানেল এস’র ভাইস চেয়ারম্যান জামাল হোসাইন পান্না তাঁর হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন।
সাংবাদিক শামীম খান দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করে আসছেন। তিনি একাধিক টেলিভিশন চ্যানেল, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অনুভূতি প্রকাশ করে সাংবাদিক শামীম খান বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। যখন থেকে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছি, তখন থেকেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে সামাজিক দায়বদ্ধতা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। এর আগে এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কাজ করেছি। এখন নতুন করে চ্যানেল এস’র সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। সকলের সহযোগিতা নিয়ে অতীতের মতোই সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের কথা ও এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ চ্যানেল এস’র পর্দায় তুলে ধরার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরা জেলার সকল প্রেসক্লাব, সাংবাদিক সহকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করছি। পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
চ্যানেল এস’র নতুন দায়িত্বে সাংবাদিক শামীম খানকে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।
ডেক্স রিপোর্ট 








