
সাতক্ষীরার ৬ নং তালা সদর ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত রাখতে এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে স্থানীয় তরুণদের মাঝে ক্রিকেট ব্যাট ও ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ইউনিয়নের আটারই-বারুইহাটি স্কুল মাঠে যুবকদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি।
যুবসমাজকে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করার পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এ লক্ষ্যেই তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়।
আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজার এ উদ্যোগের মূল লক্ষ্য হলো যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং খেলাধুলার চর্চা বাড়ানোর মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মাদক-জুয়ামুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা।
সামাজিক উন্নয়ন ও যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে খেলাধুলার এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ডেক্স রিপোর্ট 








