Dhaka ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার তালার আগোলঝাড়ায় হাডুডু খেলায় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিট গঠন তালায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত। ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৪:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৭ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় একটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও সিগারেট বিক্রির অপরাধে দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দোকানে পাবলিক প্লেসে সিগারেট সেবনের অপরাধে আরও একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরদার আবিয়ার রহমান, পিতা—মৃত নেয়ামত আলী সরদার, বাড়ি—বারুইহাটি। উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় তার দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও সিগারেট বিক্রির অপরাধে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ওই দোকানে পাবলিক প্লেসে সিগারেট সেবনের অপরাধে জুয়েল রানা, পিতা—আব্দুর রহমান, গ্রাম—জেয়ালা, তাকে ৩০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, দোকানদারকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি সতর্কবার্তা আমলে নেননি। এ কারণে তাকে জরিমানা করা হয়েছে এবং দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তবে তালা উপজেলা নির্বাহী কার্যালয় ভবনের নিচে কীভাবে একটি দোকান পরিচালিত হয়ে আসছিল—এ নিয়ে একাধিক ব্যক্তির মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

জনপ্রিয় পোস্ট

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা

আপডেটের সময়: ০৪:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬