Dhaka ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, চালু হেল্প ডেস্ক তালায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, কানে আঘাতে রক্তাক্তের দাবি তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় শ্যামনগর মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগ মাদ্রাসা শিক্ষক ছেলের বিরুদ্ধে সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; বাহিনী প্রধান নিহত – আটক ২ এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার রাজধানীর শাহবাগে ফ্ল্যাট থেকে ৩৯তম বিসিএসের তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার!

তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর, ভায়রা ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫ থেকে ৪০টি ঘোড়া অংশগ্রহণ করে।

ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো বিল এলাকা। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণ ফিরে পায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই ক্রীড়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. কবির আহমেদ। যৌথ সঞ্চালনায় ছিলেন মো. সিদ্দিকুর রহমান ও রিপন জোয়াদ্দার।

আরও পড়ুনঃ  বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা

প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন সাবেক জেলা বিএনপির সদস্য ও তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ রেজাউল ইসলাম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাজ্জাক, তালা সদর ৯নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান,  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এম. এম. মারুফুল ইসলাম, তালা থানা ছাত্রদলের সভাপতি মো. হাফিজুর রহমান, সদর ইউনিয়ন ৬ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আব্দুল আলীম মোড়লসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সোহান রাজা। দ্বিতীয় স্থান ‘চাচা-ভাতিজা’ ঘোড়া তৃতীয় বাঘারপাড়া ঘোড়া
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ঘোড়ার মালিক ও আরোহীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।
গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করায় স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  তালায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, কানে আঘাতে রক্তাক্তের দাবি

আপডেটের সময়: ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬