Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার তালা বাজার বণিক সমিতির আয়োজনে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন নির্বাচন ঘিরে রেজাউল ইসলাম রেজার গণসংযোগ ‎তালার ক্লিনিকে ভূল অপারেশনে পাইকগাছার সাধন বিশ্বাসের মৃত্যু ; সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কমিটি গঠন আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা সদর ইউনিয়ন নির্বাচন ঘিরে জোয়ার্দার ফারুক হোসেনের গণসংযোগ তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড তালা সদর ইউনিয়ন নির্বাচন সামনে রেখে আটারই দাশপাড়ায় ফারুক জোয়ার্দারের জনসংযোগ তালায় ১২ পিস ইয়াবাসহ মিলন গ্রেফতার, ‘মূলহোতা’কে গ্রেফতারের দাবি এলাকাবাসীর তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে নুরুল ইসলামের প্রতিবাদ

তালা বাজার বণিক সমিতির আয়োজনে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৬:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮৯ সময় দেখুন

 তালা বাজার বণিক সমিতির আয়োজনে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব খেলোয়াড়ই তালা বাজারের বিভিন্ন দোকানের দোকানদার ও ব্যবসায়ী। আজ চার দলের মধ্যে দুই দলের খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে তালা পুরাতন হাইস্কুল মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে তালা বাজারের ব্যবসায়ী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  ও তালা বাজার বণিক সমিতির উপদেষ্টা আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা।তালা সদর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মফিজুর রহমান, টুর্নামেন্টের উদ্বোধন করেন তালা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শামীম খানসহ তালা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম নুরুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন তালা বাজার বণিক সমিতির সদস্য ও সাবেক ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মোঃ মহিবুল ইসলাম মহিব।
খেলা শেষে আলিয়াজ এগ্রোর প্রোপ্রাইটর ইঞ্জিনিয়ার আজিমের সৌজন্যে ও স্পন্সরশিপে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, ব্যবসায়ীদের কর্মব্যস্ততার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং আনন্দময় পরিবেশ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় পোস্ট

ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

তালা বাজার বণিক সমিতির আয়োজনে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৩১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬