Dhaka ০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা ডুমুরিয়ার ১৮ মাইলে ইমাদ পরিবহনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মোটরসাইকেল, নিহত ২ সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ শ্যামনগরে পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ডুমুরিয়ার দুই মণ্ডপে ৩৫৩ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ তালায় মাছ চুরির সন্দেহে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ, নিহত ক্ষিতেশ মণ্ডল শ্যামনগরে জমি বিরোধের জেরে কাকিকে কুপিয়ে হত্যা, আটক ১

পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেটের যুবদল কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে নবাগতদের স্বাগত জানান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। তিনি দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নীতির সঙ্গে শ্রমিক দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জনপ্রিয় পোস্ট

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ

পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

আপডেটের সময়: ০২:০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬