Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, কানে আঘাতে রক্তাক্তের দাবি তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় শ্যামনগর মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগ মাদ্রাসা শিক্ষক ছেলের বিরুদ্ধে সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; বাহিনী প্রধান নিহত – আটক ২ এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার রাজধানীর শাহবাগে ফ্ল্যাট থেকে ৩৯তম বিসিএসের তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার! তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত তালা বিআরডিবিতে অনিয়মের অভিযোগ: নারায়ণ চন্দ্রের আমলে বাড়ছে কিস্তি খেলাপি, ব্যবস্থাপনা কমিটির অভিযোগে নতুন তথ্য — পর্ব–২

তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

  • শামীম খান
  • আপডেটের সময়: ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১৪৭৩ সময় দেখুন

তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন এবং দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে নিয়ে তালায় স্কুলে আসছিলেন। পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯ নম্বরের খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল সরকার ছিটকে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার বাবা কানাই লাল সরকারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।
প্রত্যক্ষদর্শী ফেরদৌস রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলেই কুশল সরকারের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  তালায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, কানে আঘাতে রক্তাক্তের দাবি

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন

তালায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, কানে আঘাতে রক্তাক্তের দাবি

তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেটের সময়: ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

তালা উপজেলার শাহপুর বাজার এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কুশল সরকার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরকার আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুশল সরকার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তার বাবা কানাই লাল সরকার কানাইদাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের গ্রামের বাড়ি উপজেলার খলিলনগর ইউনিয়নের সরকারপাড়ায়। তবে চাকরির সুবাদে কুশলের বাবা-মা চুকনগরে বসবাস করেন এবং দুজনই শিক্ষকতা পেশায় নিয়োজিত।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) সকাল ৮টার দিকে কানাই লাল সরকার মোটরসাইকেলে করে ছেলে কুশলকে নিয়ে তালায় স্কুলে আসছিলেন। পথে শাহপুর বাজার এলাকায় পৌঁছালে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো-জ-০৫-০০৪৯ নম্বরের খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের ভারসাম্য হারিয়ে কুশল সরকার ছিটকে বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় তার বাবা কানাই লাল সরকারও মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন।
প্রত্যক্ষদর্শী ফেরদৌস রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত কানাই লাল সরকারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে ঘটনাস্থলেই কুশল সরকারের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  তালা বিআরডিবিতে অনিয়মের অভিযোগ: নারায়ণ চন্দ্রের আমলে বাড়ছে কিস্তি খেলাপি, ব্যবস্থাপনা কমিটির অভিযোগে নতুন তথ্য — পর্ব–২

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা