
জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সপেক্টর ইমান আলী।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মিজানুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, তালা থানা কর্মকর্তা (ওসি তদন্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডঃ মাহমুদুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইদ্রিস আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, তালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল হান্নান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি মোঃ মতিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুর রহমান সাইদ, নাগরিক কমিটির সভাপতি শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রাজ্জাক, উপজেলা ছাত্র প্রতিনিধি মোঃ রবিউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
দোয়া পরিচালনা করেন তাহলে মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান।
শামীম খান 

















