Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আজিবুর, সাধারণ সম্পাদক পলাশ তালার হাজরাকাটী ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার,ঝ সহযোগী পলাতক তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শ্যামনগর খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশের প্রথম পুরস্কার কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ঠে মুরগী খামারির মৃত্যু সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান

সাতক্ষীরার পাটকেলঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাটকেলঘাটা মহাসিন মার্কেটের যুবদল কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে যুক্ত হয়ে নবাগতদের স্বাগত জানান সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। তিনি দেশ ও মানুষের কল্যাণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে সততা ও নীতির সঙ্গে শ্রমিক দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা বলেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক সামরুল ইসলাম মিলন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি ও ব্যবসায়ী মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিমুল হোসেন, হারুন অর রশিদ কলেজ ছাত্রদলের সভাপতি মিরাজ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জনপ্রিয় পোস্ট

আপডেটের সময়: ০২:০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬