Dhaka ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কালীগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও দুইজন তালায় নিরাপদ ও উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় মাত্র ১০ টাকায় মিলছে অপরাজিতা ফুলের রঙিন চা, স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ছুটছেন চা-প্রেমীরা তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান

তালায় আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মাদককে না বলুন খেলার মাঠে ফিরে আসুন এই প্রতিপাদ্য নিয়ে জমকালো আয়োজনে তালা সরকারি কলেজ মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল ফ্যানদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকাল ৪টায় অনুষ্ঠিত এ ম্যাচটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ নজরুল ইসলাম ও সোহেল রানা। খেলার রেফ্রির দায়িত্ব পালন করেন উত্তম কুমার বাছার, মোঃ আফজাল হোসেন ও সঞ্জয় বিশ্বাস।
ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মারুফউল ইসলাম, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন, এলজডি অফিসের স্টাফ মোঃ উজ্জ্বল হোসাইন, সাবেক ফুটবলার কাইয়ুম ইসলাম ডাবু এবং তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন।
খেলার ধারাভাষ্য প্রদান করেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার মোঃ আখতারুজ্জামান ও জাহাঙ্গীর হোসেন।
ম্যাচের শুরু থেকে উভয় দল আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফ্যানদের মধ্যকার বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচটি গোলশূন্য (০-০) ড্রয়ে সমাপ্ত হয়।
খেলা শেষে অতিথিরা খেলোয়াড়দের ক্রীড়াসুলভ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ অংশগ্রহণের প্রশংসা করেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কালীগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও দুইজন

তালায় আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬