Dhaka ০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা! রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

তালায় টিভি চ্যানেলের পরিচয় ব্যবহার করে ইউটিউব-ফেসবুক পেজ পরিচালনার প্রবণতা বৃদ্ধি,বাড়ছে বিভ্রান্তি

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৪:২৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • ১৮৩ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলায় সম্প্রতি ইউটিউব ও ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে নিজেদের ‘প্রকাশক’ ও ‘সম্পাদক’ হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বিভিন্ন নামের সঙ্গে ‘টিভি’ শব্দ যুক্ত করে অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অনুষ্ঠানে এসব প্ল্যাটফর্মের লোগো সংবলিত মাইক্রোফোন ব্যবহার করতেও দেখা যাচ্ছে।

স্থানীয় সচেতন মহলের মতে, শুধুমাত্র একটি ফেসবুক বা ইউটিউব পেজ পরিচালনা করেই নিজেকে কোনো গণমাধ্যমের প্রকাশক বা সম্পাদক হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এর ফলে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীরাও অনেক সময় বিব্রতকর পরিস্থিতি ও বিভ্রান্তির মধ্যে পড়ছেন। অনেকেই প্রকৃত নিবন্ধিত গণমাধ্যম এবং ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য করতে না পারায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে।
গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সংবাদ পরিবেশন, গণমাধ্যম পরিচালনা এবং সম্পাদক বা প্রকাশক পরিচয় ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন, নীতিমালা ও পেশাগত নৈতিকতা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সচেতন মহল মনে করছে, অনলাইনভিত্তিক তথ্য প্রচারের পাশাপাশি গণমাধ্যমের পরিচয় ব্যবহারের ক্ষেত্রেও যথাযথ নীতিমালা অনুসরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

চট্টগ্রামে বাসের সিট থেকে তালার খলিষখালির আব্দুল গফুরের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা!

তালায় টিভি চ্যানেলের পরিচয় ব্যবহার করে ইউটিউব-ফেসবুক পেজ পরিচালনার প্রবণতা বৃদ্ধি,বাড়ছে বিভ্রান্তি

আপডেটের সময়: ০৪:২৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬