Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

তালার বারুইহাটি ঈদ আনন্দ মেলা-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৪:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৪০৮ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার বারুইহাটি পশ্চিমপাড়া আদর্শ যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৩০ মে) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ঈদ আনন্দ মেলা-২০২৬” এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জোয়াদ্দার ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. মারুফ-উল ইসলাম (মারুফ), ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইদুর রহমান (সাইদ), মীর মিল্ট, যুগ্ম সম্পাদক সম্পাদক তালা উপজেলা প্রেসক্লাব, আব্দুল কুদ্দুস পাড়, সাংগঠনিক সম্পাদক তালা উপজেলা প্রেসক্লাব। রিক্তা টেলিকমের স্বত্বাধিকারী মোঃ আলমগীর বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শামীম খান।

ঈদ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী মেলার শেষ দিনে স্থানীয় শিশু-কিশোর, তরুণ-তরুণী ও যুবকদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ তৈরিতেও এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারার বিনোদনের সঙ্গে সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

তালার বারুইহাটি ঈদ আনন্দ মেলা-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৪:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬