Dhaka ১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত তালায় নদী ও পলি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, জলাবদ্ধতা ও এ্যাডভোকেসী কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ তালায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক তালা থানার ওসি সাখাওয়াত হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে এলাকাছাড়া মাদক ব্যবসায়ীরা চতুর্থ কন্যা সন্তানের বাবা হলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক জোয়ার্দার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কেক কেটে এনামুল ইসলাম ইমনের জন্মদিন উদযাপন প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে পাওয়া গেল ব্লেড

সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১০:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২১ সময় দেখুন

মাদক কারবারি ও সেবনকারীদের আস্তানা গুঁড়িয়ে দিতে সন্ধ্যা নামলেই সাতক্ষীরা জুড়ে শুরু হচ্ছে পুলিশের আকস্মিক ‘ঝটিকা অভিযান’। পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমানের বিশেষ নির্দেশে গত ২৭ জুলাই থেকে সপ্তাহব্যাপী এই সাঁড়াশী তৎপরতা শুরু হয়েছে।

অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা নামার পরপরই সাতক্ষীরা জেলা শহরের অলিগলি ও পরিচিত মাদকের স্পটগুলোতে আচমকা হানা দিচ্ছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে জোরালো চিরুনি অভিযান চালায়। এ সময় শহরের রাজার বাগান কলেজ এলাকা, কলেজ মাঠ, পলাশপোল, ইটাগাছা, কাটিয়া ও লাবসা এলাকা জুড়ে তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালে শহরের কাটিয়া এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ মোঃ খোরশেদ আলম নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশ। খোরশেদ কলারোয়া উপজেলার তলুইগাছা গ্রামের মৃত আব্দুল ওহাব সরদারের ছেলে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
অন্যদিকে, লাবসার নলকুড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি সাবিনাকে গ্রেফতার করা হয়েছে। আটক সাবিনা নলকুড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে জেলাজুড়ে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার

সন্ধ্যা নামলেই সাতক্ষীরায় মোড়ে মোড়ে পুলিশের হানা: ইয়াবা গাজা সহ মাদক সম্রাট খোরশেদ ও সাবিনা গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬