Dhaka ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

সাংবাদিক মনিরের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত

  • জহর হাসান সাগর
  • আপডেটের সময়: ০৭:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৩০৮ সময় দেখুন

দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র পাটকেলঘাটার গ্রামের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল বাড়ির ঘরের দরজা, টিউবওয়েল, লোহার রড, বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ বাড়ি নির্মাণে ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী সাংবাদিক মনিরুল ইসলাম মনি জানান, রোববার দিন গত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটিয়েছে। তালা উপজেলার পাটকেলঘাটা থানার যুগীপুকুরিয়া নির্মানধীন বাড়ির গেটের তালা ভেঙে রাতের কোন এক সময় প্রবেশ করে। এ সময় বাথরুমে লাগানোর জন্য রেখে দেওয়া নতুন দরজা, ওয়ারিং এর জন্য ১০ হাজার টাকা মূল্যের ইলেকট্রিক তার, ফ্যান, টিউবওয়েল, লোহার রড, পাইপ, বেলচা, কোদাল, দা, শাবল এবং অন্যান্য নির্মাণসামগ্রী খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। এতে তার ৩০ থেকে ৪০ হাজার টাকা মূল্যের আর্থিক ক্ষতি হয়।

এলাকাবাসীর ধারণা, স্থানীয় কিছু মাদকাসক্ত যুবক প্রায় ওই এলাকায় ইয়াবা সেবন করে গভীর রাতে ঘোরাফেরা করতে দেখেন। এলাকাবাসীর ধারণা মাদকাসক্ত যুবকরা এই চুরি সংঘটি ঘটনার সাথে জড়িত। এর আগে সাংবাদিক মনিরুল ইসলাম মনির ভাই অলিউল ইসলামসহ আশেপাশের প্রায় একাধিক বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। ঘটনার পর পরই সাংবাদিক মনিরুল ইসলাম মনি পাটকেলঘাটা থানায় প্রাথমিক অভিযোগ করেছেন। ভুক্তভোগী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। #

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

সাংবাদিক মনিরের বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত

আপডেটের সময়: ০৭:০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬