
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের আগোলঝাড়ায় আয়োজিত হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা। তিনি সাবেক জেলা বিএনপির সদস্য, তালা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন ৬ নম্বর তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।
স্থানীয়ভাবে আয়োজিত এ হাডুডু খেলাকে ঘিরে আগোলঝাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত হন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।
প্রধান অতিথি হিসেবে রেজাউল ইসলাম রেজা খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পুরো খেলা উপভোগ করেন। এ সময় তিনি বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা হাডুডুর মতো খেলাগুলোকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
ডেক্স রিপোর্ট 
















