Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আজিবুর, সাধারণ সম্পাদক পলাশ তালার হাজরাকাটী ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার,ঝ সহযোগী পলাতক তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শ্যামনগর খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশের প্রথম পুরস্কার কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ঠে মুরগী খামারির মৃত্যু

তালার হাজরাকাটী ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার,ঝ সহযোগী পলাতক

  • জহর হাসান সাগর
  • আপডেটের সময়: ১১:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৬ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাটাটী গ্রামে ৬ পিস ইয়াবাসহ মোস্তাইন মোড়ল (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি পূর্বপাড়া এলাকায় সাংবাদিক জহর হাসান সাগরের বাসার সামনে মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাইন মোড়ল হাজরাকাটি গ্রামের মৃত জহর মোড়লের ছেলে। বর্তমানে তিনি আটারই গ্রামে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজরাকাটি পূর্বপাড়া এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান গ্রাম পুলিশ শেখ সোহেল। অভিযানকালে মোস্তাইন মোড়লকে ৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সহযোগী আটারই এলাকার আক্তারুল মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
পরে বিষয়টি খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাব-ইনস্পেক্টর (এসআই) আব্দুল হালিমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে পৌঁছে মোস্তাইনকে ইয়াবাসহ হেফাজতে নিয়ে যান।
এ বিষয়ে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হালিম জানান, ইয়াবাসহ মোস্তাইনকে ক্যাম্পে আনা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া রায়হানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

তালার হাজরাকাটী ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার,ঝ সহযোগী পলাতক

আপডেটের সময়: ১১:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬