Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ২, জরিমানা ৭০ হাজার টাকা তালায় ৫ লাখ টাকা পুরস্কারের ৮ দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন গাজী জাহিদ সভাপতি, রেজাউল সম্পাদক তালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের কমিটি গঠন বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! তালায় ৫ লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, বিশেষ আকর্ষণ রমজান রাজ ও সিকদার রাসেল তালায় স্কুলছাত্রকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক শামীম ও মীর মিল্টন আহত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার কালীগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও দুইজন তালায় নিরাপদ ও উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ২, জরিমানা ৭০ হাজার টাকা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর বাজার এলাকার একটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে চিংড়ি মাছের মধ্যে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ২৮ নভেম্বর শনিবার সকালে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে আটক ব্যক্তিদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকালে নুরনগর বাজারের মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামান। অভিযানকালে চিংড়ি মাছের ভেতরে অবৈধভাবে অপদ্রব্য পুশ করার প্রমাণ পাওয়া গেলে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দকৃত অবৈধভাবে প্রক্রিয়াজাত করা অপদ্রব্য পুশকৃত ৮০ কেজি চিংড়ি মাছ জনসমক্ষে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান এবং শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন

শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ: আটক ২, জরিমানা ৭০ হাজার টাকা

আপডেটের সময়: ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬