Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! তালায় ৫ লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, বিশেষ আকর্ষণ রমজান রাজ ও সিকদার রাসেল তালায় স্কুলছাত্রকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক শামীম ও মীর মিল্টন আহত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার কালীগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও দুইজন তালায় নিরাপদ ও উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় মাত্র ১০ টাকায় মিলছে অপরাজিতা ফুলের রঙিন চা, স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ছুটছেন চা-প্রেমীরা তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১১:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩৯০ সময় দেখুন

সাতক্ষীরার তালায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সদস্য শেখ আবু হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেখ আবু হাসান ওই গ্রামের মৃত নজরুল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, “আমরা তথ্য পেয়েছি, আবু হাসান নামে ওই যুবক ফেসবুকে বিভিন্ন কটূক্তিমূলক পোস্ট করছেন। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জনপ্রিয় পোস্ট

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ!

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ১১:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬