Dhaka ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের সাতক্ষীরা তালার স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর সকল মিডিয়া কর্মীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, দ্রুত অপসারণের দাবি। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চিকিৎসা নিয়ে প্রশ্ন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাইহানের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: চিকিৎসকের পোস্টে তুমুল সমালোচনা ডুমুরিয়ার ১৮ মাইলে ইমাদ পরিবহনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মোটরসাইকেল, নিহত ২ সুন্দরবন উপকূলসংলগ্ন পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন তালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপারআবু সালেহ মোঃ আশরাফুল আলম তালায় জন্মনিবন্ধন নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ, শহীদুল ইসলামকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ শ্যামনগরে পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন ডুমুরিয়ার দুই মণ্ডপে ৩৫৩ প্রতিমা, দুর্গোৎসব ঘিরে ব্যাপক উৎসাহ

গোপালগঞ্জ রুটে নতুন দুইটি ট্রেন চালুর উদ্যোগ

গোপালগঞ্জবাসীর জন্য ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে একজোড়া নতুন কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। রেলওয়ের প্রস্তাব অনুযায়ী মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ‘অভিযাত্রী কমিউটার’ নামে ট্রেন দুটি চলাচল শুরু করবে।

রেলওয়ের দেওয়া তথ্যমতে, প্রস্তাবিত এই ট্রেন সার্ভিসটি জয়দেবপুর কমিউটার রেক ব্যবহার করে পরিচালনা করা হবে। ঢাকা-গোপালগঞ্জ রুটে একটি এবং গোপালগঞ্জ-ঢাকা রুটে আরেকটি ট্রেন চলবে, যার নম্বর ১৩৫ ও ১৩৬ প্রস্তাব করা হয়েছে।

প্রতিটি ট্রেনে ৮টি কোচ থাকবে এবং মোট আসন সংখ্যা হবে ৬০৯টি। ট্রেনগুলোতে শোভন ও মেট্রো টাইপ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ট্রেনটি ঢাকা থেকে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। পরে আধা ঘণ্টা বিরতির পর রাত ৭টা ১৫ মিনিটে আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। পুরো যাত্রায় সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা ১০ মিনিট।

ট্রেনটি কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা ও মহেশপুরসহ একাধিক স্টেশন হয়ে গোপালগঞ্জে পৌঁছাবে। সাপ্তাহিক ছুটি থাকবে শনিবার।

রেলওয়ে জানিয়েছে, প্রস্তাবটি এখন রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলেই নতুন এই রুটে ট্রেন চলাচল শুরু হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

তালায় পানিতে ডুবে প্রাণ গেল দুই বছরের শিশু স্বাক্ষরের

গোপালগঞ্জ রুটে নতুন দুইটি ট্রেন চালুর উদ্যোগ

আপডেটের সময়: ০১:৩১:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬