Dhaka ০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তালায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ডেকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৮:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ১৪০১ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে এক নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী শুক্রবার (১৪ আগস্ট) তালা থানায় মামলা করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার একটি গ্রামে। এক আত্মীয়ের মাধ্যমে ডাক্তার দেখানোর বিষয়ে অভিযুক্তদের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবক ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে তাকে তালার রহিমাবাদ এলাকায় আসতে বলেন।

ভুক্তভোগীর অভিযোগ, রহিমাবাদে যাওয়ার পর রাতে ডাক্তার দেখানো সম্ভব নয় জানিয়ে পরদিন ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে তাকে নিজেদের ভাড়া বাসায় রাতযাপনের প্রস্তাব দেওয়া হয় এবং বাসায় তার মা-বোন রয়েছেন বলেও আশ্বস্ত করা হয়। সরল বিশ্বাসে ওই নারী সেখানে অবস্থান করলে সকালে নাস্তায় কৌশলে ওষুধজাতীয় কিছু খাওয়ানো হয় বলে অভিযোগ করেন তিনি।

এরপর তিনি অসুস্থ বা অচেতন হয়ে পড়লে সেই সুযোগে দুই যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরদিন শুক্রবার সকালে ভুক্তভোগী নারী তালা থানায় গিয়ে একজনের নাম উল্লেখ করে আরও দুজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। তালা থানায় দায়ের করা মামলাটির নম্বর-১০, তারিখ ১৪ আগস্ট ২০২৬।

অভিযুক্তরা তালার রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগী নারী একজনের নাম উল্লেখ করে মোট তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান

তালায় ডাক্তার দেখানোর কথা বলে নারীকে ডেকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আপডেটের সময়: ০৮:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬