
তালায় মাতৃ দুগ্ধ সপ্তাহ ২০২৬-এর ষষ্ঠ দিনের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টায় তালা উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশক্রমে এ কার্যক্রম পরিচালনা করেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ খাইরুল ইসলাম এবং এমপিইপিআই- এর শেখ সাহিদুর রহমান। বাজারে মাতৃদুগ্ধের বিকল্প খাদ্য বিপণন সংক্রান্ত বিধিমালা প্রতিপালন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মনিটরিং পরিচালিত হয়।
মীর মিল্টন, বার্তা সম্পাদক 











