Dhaka ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালা সদর ইউনিয়ন নির্বাচন ঘিরে রেজাউল ইসলাম রেজার গণসংযোগ ‎তালার ক্লিনিকে ভূল অপারেশনে পাইকগাছার সাধন বিশ্বাসের মৃত্যু ; সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কমিটি গঠন আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা সদর ইউনিয়ন নির্বাচন ঘিরে জোয়ার্দার ফারুক হোসেনের গণসংযোগ তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড তালা সদর ইউনিয়ন নির্বাচন সামনে রেখে আটারই দাশপাড়ায় ফারুক জোয়ার্দারের জনসংযোগ তালায় ১২ পিস ইয়াবাসহ মিলন গ্রেফতার, ‘মূলহোতা’কে গ্রেফতারের দাবি এলাকাবাসীর তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে নুরুল ইসলামের প্রতিবাদ সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোলের আ/প/ত্তি/কর ভিডিও ভা/ইরাল। তালা-সাতক্ষীরা রুটে নতুন করে বাস সার্ভিস চালুর উদ্যোগ

‎তালার ক্লিনিকে ভূল অপারেশনে পাইকগাছার সাধন বিশ্বাসের মৃত্যু ; সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১০:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৮ সময় দেখুন

সাতক্ষীরার তালায় সার্জিক্যাল ক্লিনিকে রোগীর সঠিক রোগ নির্ণয় না করে ভুল অপারেশন করার কারণে সাধন বিশ্বাস নামে এক রোগীর মৃত্যু হয়। এই ঘটনায় সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম ক্লিনিকটি সাময়িক বন্ধ ঘোষণা করেন।

‎শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮ টায় বন্ধ ঘোষণা করেন তিনি। এসময় ২ ঘন্টার মধ্যে সকল রোগীর তালা সরকারী হাসপাতালে স্থানান্তর করারও নির্দেশ দেয়া হয়।

‎প্রাপ্ত তথ্যে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের সাধন বিশ্বাস অসুস্থ হয়ে তালা উপজেলা সদরের সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি হন। সার্জিক্যাল ক্লিনিকের স্বাত্তাধিকারী বিধান চন্দ্র রায় পরীক্ষা নীরিক্ষা শেষে এ্যাপেন্ডিস সনাক্ত করেন। সে অনুযায়ী ডাঃ আব্দুস রহমান কে দিয়ে অপারেশন করেন। পরবর্তীতে রোগী আরো অসুস্থ হয়ে পড়লে বিধান ডাক্তার না হয়েও ওই রোগীর দ্বিতীয় বার অপারেশন করেন। এরপর রোগী অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে খুলনায় স্থানান্তর করা হয়। সেখানে তার মৃত্যু ঘটে।

‎সার্জিক্যাল ক্লিনিকের মালিক বিধান চন্দ্র রায় ও ডাঃ আব্দুস রহমানের ফাঁস হওয়া ভিডিও কল থেকে জানা যায়, এই রোগীর মূলত আলসার হয়েছিল। সঠিক রোগ নির্ণয় করতে না পেরে এ্যাপেন্ডিস অপারেশন করা হয়। যার ফলে রোগীর মৃত্যু হয়।

‎মৃত্যু সাধন বিশ্বাসের স্ত্রী বিলাপ বলেন, আমার স্বামীকে রোগ না বুঝে ৩ বার অপারেশন করা হয়েছে। সে কারণে তার মৃত্যু হয়েছে।

‎এরআগে গতকাল রাতে রোগীর স্বজনরা এই ক্লিনিকে এসে ক্লিনিক কর্তৃপক্ষের উপর চড়াও হয়ে এই হত্যার বিচার চাই। তালা থানা অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে অসহায় পরিবারের কথা বিবেচনা করে মোটা অংকের টাকায় বিষয় টি দফারফা করা হয়েছে বলে একটি সূত্র জানায়।

‎সাতক্ষীরা সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, পত্রিকার সংবাদ দেখে ও নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় তালা সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন এ কর্মকর্তা জানান।

জনপ্রিয় পোস্ট

তালা সদর ইউনিয়ন নির্বাচন ঘিরে রেজাউল ইসলাম রেজার গণসংযোগ

‎তালার ক্লিনিকে ভূল অপারেশনে পাইকগাছার সাধন বিশ্বাসের মৃত্যু ; সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা

আপডেটের সময়: ১০:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬