Dhaka ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালার মির্জাপুরে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, অভিযুক্ত মোনতাজ সরদার! তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, চালু হেল্প ডেস্ক তালায় তৃতীয় শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, কানে আঘাতে রক্তাক্তের দাবি তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা সাতক্ষীরায় শ্যামনগর মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙার অভিযোগ মাদ্রাসা শিক্ষক ছেলের বিরুদ্ধে সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে জাতীয় সংসদে কটুক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; বাহিনী প্রধান নিহত – আটক ২ এবং অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

তালার মির্জাপুরে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, অভিযুক্ত মোনতাজ সরদার!

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৭:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ৬২ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সাদা (ফাঁকা) নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে মির্জাপুর গ্রামের মোনতাজ সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বারাত গ্রামের উজ্জ্বল দাশ আতঙ্কে রয়েছেন বলে দাবি করেছেন।

ভুক্তভোগী উজ্জ্বল দাশ জানান, কয়েক বছর আগে মোনতাজ সরদার তার ঘেরের মাটি ক্রয় করেন। ওই মাটির মূল্য বাবদ তার কাছে কিছু টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা চাইতে গেলে মোনতাজ সরদার তাকে হুমকি দিয়ে বলেন, “তোকে দেখে নেব।” এরপর থেকে ভয়ে তিনি আর টাকা দাবি করেননি।

আরও পড়ুনঃ  তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, চালু হেল্প ডেস্ক

উজ্জ্বল দাশের অভিযোগ, গত শুক্রবার (৩ জুলাই) রাতে মোনতাজ সরদার তাকে মির্জাপুর বাজারে ডেকে নেন। সেখানে লোকজনের উপস্থিতিতে ১০০ টাকা মূল্যের তিনটি ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। তিনি রাজি না হলে তাকে বাজার থেকে মোস্তফার ঘেরের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির উপস্থিতিতে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তিনি আরও অভিযোগ করেন, জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে তিনি স্ট্যাম্পগুলোতে স্বাক্ষর করেন। এরপর থেকে বিভিন্নভাবে তার কাছে টাকা দাবি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

উজ্জ্বল দাশ আরও দাবি করেন, মোনতাজ সরদার দীর্ঘদিন ধরে মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তার ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুনঃ  তালার শাহপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোনতাজ সরদার বলেন, “উজ্জ্বল দাশের সঙ্গে আমার একটি আর্থিক লেনদেন রয়েছে।” তবে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। এ বিষয়ে তিনি আর কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালার মির্জাপুরে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, অভিযুক্ত মোনতাজ সরদার!

তালার মির্জাপুরে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, অভিযুক্ত মোনতাজ সরদার!

আপডেটের সময়: ০৭:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সাদা (ফাঁকা) নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে মির্জাপুর গ্রামের মোনতাজ সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বারাত গ্রামের উজ্জ্বল দাশ আতঙ্কে রয়েছেন বলে দাবি করেছেন।

ভুক্তভোগী উজ্জ্বল দাশ জানান, কয়েক বছর আগে মোনতাজ সরদার তার ঘেরের মাটি ক্রয় করেন। ওই মাটির মূল্য বাবদ তার কাছে কিছু টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা চাইতে গেলে মোনতাজ সরদার তাকে হুমকি দিয়ে বলেন, “তোকে দেখে নেব।” এরপর থেকে ভয়ে তিনি আর টাকা দাবি করেননি।

আরও পড়ুনঃ  তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, চালু হেল্প ডেস্ক

উজ্জ্বল দাশের অভিযোগ, গত শুক্রবার (৩ জুলাই) রাতে মোনতাজ সরদার তাকে মির্জাপুর বাজারে ডেকে নেন। সেখানে লোকজনের উপস্থিতিতে ১০০ টাকা মূল্যের তিনটি ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। তিনি রাজি না হলে তাকে বাজার থেকে মোস্তফার ঘেরের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তির উপস্থিতিতে প্রাণনাশের ভয় দেখিয়ে জোরপূর্বক তিনটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  তালায় শাহাপুর, ভায়ড়া ও বারুইহাটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তিনি আরও অভিযোগ করেন, জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে তিনি স্ট্যাম্পগুলোতে স্বাক্ষর করেন। এরপর থেকে বিভিন্নভাবে তার কাছে টাকা দাবি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

উজ্জ্বল দাশ আরও দাবি করেন, মোনতাজ সরদার দীর্ঘদিন ধরে মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তার ধারণা। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত