Dhaka ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু

তালার শিক্ষা জগতের বর্ষীয়ান ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালেকের চিরবিদায়

  • শামীম খান
  • আপডেটের সময়: ১০:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৪৫০ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, হাজারো আলেমের ওস্তাদ তালা ফাজিল আলিয়া মাদ্রাসা ও তালা মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং নাংলা পি.এস.জে. ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টা ১৫ মিনিটে তালা উপজেলার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
সোমবার বাদ আসর তালা ফাজিল আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মাওলানা আব্দুল মালেক দীর্ঘ কয়েক দশক ধরে শিক্ষা ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে তালা ফাজিল আলিয়া মাদ্রাসা ও তালা মহিলা দাখিল মাদ্রাসা। পাশাপাশি নাংলা পি.এস.জে. ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসরে যান। তাঁর অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন স্থানে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
তাঁর মৃত্যুতে তালা উপজেলার শিক্ষাঙ্গন, ধর্মীয় অঙ্গন এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহামুদুল হক এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্থানীয়দের ভাষ্য, মাওলানা আব্দুল মালেক শুধু একজন শিক্ষক ছিলেন না; তিনি ছিলেন তালা অঞ্চলে দ্বীনি ও আধুনিক শিক্ষার প্রসারে নিবেদিতপ্রাণ একজন সংগঠক। শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে তালা উপজেলা একজন প্রজ্ঞাবান শিক্ষাবিদ ও অভিভাবককে হারাল।

Tag :

রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল

তালার শিক্ষা জগতের বর্ষীয়ান ব্যক্তিত্ব মাওলানা আব্দুল মালেকের চিরবিদায়

আপডেটের সময়: ১০:৪৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬