সাতক্ষীরার তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে উপজেলার চিহ্নিত অনেক মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশের নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে প্রকাশ্যে মাদক বেচাকেনা অনেকটাই কমে এসেছে বলে দাবি করছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, তালা থানা পুলিশের এমন ধারাবাহিক তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার ও অব্যাহত রাখার দাবি জানান।
তালা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এবং কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীকে আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।
শামীম খান 















