Dhaka ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল চ্যানেল এস’র সাতক্ষীরা সিনিয়র জেলা প্রতিনিধি হলেন শামীম খান তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি করে পুলিশকে অবরুদ্ধ, ওসির হস্তক্ষেপে মুক্ত—আটক ৩ খুলনা বিভাগের ভিতরে সেরা প্রতিমা শ্যামনগরে ২৫ ফুটের উচ্চতা দেখতে দর্শনার্থীদের ভিড় তালা সদর ইউনিয়নকে মাদক-জুয়া মুক্ত রাখতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা তালা উপজেলা নির্বাহী কার্যালয় এলাকায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও সিগারেট বিক্রি-সেবনে ২ জনকে জরিমানা সাতক্ষীরায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান!ওটি ও প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু তালা সার্জিক্যাল ক্লিনিকে এক সপ্তাহের ব্যবধানে দুই রোগীর মৃত্যু

মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৩৪৩ সময় দেখুন

সাতক্ষীরার তালায় যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি উপহার দিয়েছেন ৬ নম্বর তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা।

রোববার রাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন রেজা ফুটবল একাদশের উপদেষ্টা সার্জেন্ট আব্দুর রহিম, টিম ম্যানেজার মোঃ আফজাল হোসেন, সার্বিক পরিচালনায় আব্দুল্লাহ খাঁ, দায়িত্ব পালনকারী আঃ রহমান (রাজা), সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াড়রা।

জার্সি বিতরণকালে আলহাজ্ব মোঃ রেজাউল ইসলাম রেজা বলেন, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে হবে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে তিনি বিভিন্ন এলাকায় খেলাধুলার সামগ্রী বিতরণসহ যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করছেন।

তিনি আরও বলেন, “মাদককে করি বর্জন, খেলাধুলায় গড়ি সুন্দর জীবন।”

Tag :

রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদের ইন্তেকাল

মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন রেজাউল ইসলাম রেজা

আপডেটের সময়: ০১:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬