Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালার আগোলঝাড়ায় হাডুডু খেলায় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিট গঠন তালায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত। ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার তালা বাজার বণিক সমিতির আয়োজনে ৪ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন নির্বাচন ঘিরে রেজাউল ইসলাম রেজার গণসংযোগ ‎তালার ক্লিনিকে ভূল অপারেশনে পাইকগাছার সাধন বিশ্বাসের মৃত্যু ; সার্জিক্যাল ক্লিনিক বন্ধ ঘোষণা তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কমিটি গঠন আসছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা সদর ইউনিয়ন নির্বাচন ঘিরে জোয়ার্দার ফারুক হোসেনের গণসংযোগ তালায় নকল-ভেজাল সার ও কীটনাশক উৎপাদন-বাজারজাত, ব্যবসায়ীর কারাদণ্ড তালা সদর ইউনিয়ন নির্বাচন সামনে রেখে আটারই দাশপাড়ায় ফারুক জোয়ার্দারের জনসংযোগ

তালার আগোলঝাড়ায় হাডুডু খেলায় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১১:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের আগোলঝাড়ায় আয়োজিত হাডুডু খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা। তিনি সাবেক জেলা বিএনপির সদস্য, তালা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং আসন্ন ৬ নম্বর তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

স্থানীয়ভাবে আয়োজিত এ হাডুডু খেলাকে ঘিরে আগোলঝাড়া এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা দেখতে মাঠে উপস্থিত হন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।

প্রধান অতিথি হিসেবে রেজাউল ইসলাম রেজা খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পুরো খেলা উপভোগ করেন। এ সময় তিনি বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকা হাডুডুর মতো খেলাগুলোকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আয়োজক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

তালার আগোলঝাড়ায় হাডুডু খেলায় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা

তালার আগোলঝাড়ায় হাডুডু খেলায় প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল ইসলাম রেজা

আপডেটের সময়: ১১:২১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬