Dhaka ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫৩ সময় দেখুন

সাতক্ষীরার তালা বাজারে রত্না জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে  চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে কোনো একসময় দোকানে চুরি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আনুমানিক ২৩ লাখ ৪ হাজার টাকার স্বর্ণ ও রুপার অলংকার চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

রত্না জুয়েলার্সের প্রোপ্রাইটর উত্তম সিংহ (মধু) জানান দোকান থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে—২১ ক্যারেটের ১২৪টি নাকফুল, যার আনুমানিক মূল্য ৬ লাখ ২০ হাজার টাকা; ১৫টি আংটি, মূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা; ৫০ ভরির বেশি রুপা, মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

এ ছাড়া হাতের বাংগেল, রুলি, হাতের বালা ও রুপার চেইনসহ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার অলংকার, দেড় ভরি ওজনের একটি হার, এক জোড়া দুল যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা এবং ৬ আনা ওজনের একটি আংটি, যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।

দোকান মালিকের দাবি, সবমিলিয়ে প্রায় ২৩ লাখ ৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

ঘটনার পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বলে জানা গেছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন দোকান মালিক।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জের (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

তালা রত্না জুয়েলার্সে রাতের আঁধারে চুরি, খোয়া গেছে বিপুল স্বর্ণালংকার

আপডেটের সময়: ০২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬