Dhaka ০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডুমুরিয়ায় দিন দুপুরে বন্দুকধারীদের গুলি, নিহত বিএনপি নেতার ছেলে তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনঃতদন্তের দাবি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় মহিলাসহ ৩ জন কারাগারে  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, প্রতিনিধি পরিষদ ও সিনেট—দুই কক্ষেই নিয়ন্ত্রণ হারাল রিপাবলিকানরা শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সাতক্ষীরায় ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, সমালোচিত মামুন গ্রেফতার সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে ৮১৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ১ শ্যামনগরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে বাস উল্টে খাদে, পথচারী নিহত, আহত ২০-২৫ তালায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনঃতদন্তের দাবি

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৪:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১৭ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার ৬নম্বর তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সার ব্যবসায়ী মোঃ শাহিনুর ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) তালা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

মোঃ শাহিনুর ইসলাম মেসার্স মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তালা

বাজারে সুনামের সঙ্গে সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি সরকার নতুনভাবে সার ডিলার নিয়োগের নির্দেশনা প্রদান করলে তালা উপজেলায় প্রকৃত ও অভিজ্ঞ ব্যবসায়ীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে মেসার্স নূরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আব্দুল্লাহ আল মামুনকে সার ডিলারশিপ প্রদান করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যাঁকে ডিলারশিপ দেওয়া হয়েছে, তাঁর নিজস্ব কোনো সার ব্যবসা কিংবা ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। তাঁর পরিবারের সদস্যদের সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এবং তাঁর ভাই সার সাব-ডিলার হিসেবে ব্যবসা করেন। এমনকি সাধারণ কৃষকরাও তাঁকে সার ডিলার হিসেবে চান না বলে তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গোডাউন তদন্তের সময় সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে ইরানি হোমিও ফার্মেসির ব্যবসা পরিচালিত হচ্ছিল। অথচ ওই স্থানকে সার গোডাউন হিসেবে দেখানো হয়েছে, যা তদন্তের ক্ষেত্রে নিয়মবহির্ভূত বলে অভিযোগ করেন তিনি।

এ সময় সংবাদ সম্মেলন থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সার ডিলার নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই-বাছাই করা, তদন্তের মাধ্যমে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিতর্কিত ডিলারশিপ বাতিল করে প্রকৃত সার ব্যবসায়ীকে ডিলারশিপ প্রদান এবং এলাকার কৃষকদের কাছে সঠিক ও সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে মোঃ শাহিনুর ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। উল্লেখ্য যে বর্তমান স্যারের ডিলার প্রাপ্ত ব্যক্তির পিতা মোঃ আবুল কালাম বিশ্বাস তালা উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে কর্মরত আছে।

জনপ্রিয় পোস্ট

ডুমুরিয়ায় দিন দুপুরে বন্দুকধারীদের গুলি, নিহত বিএনপি নেতার ছেলে

তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, পুনঃতদন্তের দাবি

আপডেটের সময়: ০৪:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬