Dhaka ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! তালায় ৫ লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, বিশেষ আকর্ষণ রমজান রাজ ও সিকদার রাসেল তালায় স্কুলছাত্রকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক শামীম ও মীর মিল্টন আহত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার কালীগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও দুইজন তালায় নিরাপদ ও উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় মাত্র ১০ টাকায় মিলছে অপরাজিতা ফুলের রঙিন চা, স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ছুটছেন চা-প্রেমীরা তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

তালায় ৫ লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, বিশেষ আকর্ষণ রমজান রাজ ও সিকদার রাসেল

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১০:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৩৭ সময় দেখুন

সাতক্ষীরার বিশ্বকাপখ্যাত তালা উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। জমকালো এ ফুটবল আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন ভাজন্দী সিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজ ও পরিচালক সিকদার রাসেল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত থাকবেন ভাজন্দী সিকদার ফুটবল একাডেমির এ দুই কর্মকর্তা। তাদের উপস্থিতি টুর্নামেন্টের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঁচ লাখ টাকার এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। কোন দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে, কারা মাঠে সেরা নৈপুণ্য দেখাবে এবং দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ হবে—তা নিয়ে ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ ও কৌতূহল।

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মধ্য দিয়ে তালার এই আয়োজন হয়ে উঠবে স্মরণীয়।

জনপ্রিয় পোস্ট

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ!

তালায় ৫ লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, বিশেষ আকর্ষণ রমজান রাজ ও সিকদার রাসেল

আপডেটের সময়: ১০:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬