Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত তালায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ঐতিহাসিক সীমান্ত পিলার ও মোটরসাইকেল সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ উপলক্ষে তালায় মিষ্টি বিতরণ নবনির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব ঈদ-উল-আযহা উপলক্ষে তালা উপজেলা প্রেসক্লাবের চা-চক্র ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত! তালায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ১৩ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ তালার বারুইহাটি ঈদ আনন্দ মেলা-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে হামলা, জোরপূর্বক টাকা নিয়ে নেওয়ার অভিযোগ আনিসুরের বিরুদ্ধে আগামী ৩০শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তালায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তালায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ঐতিহাসিক সীমান্ত পিলার ও মোটরসাইকেল

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১১:০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৯৪৬ সময় দেখুন

Oplus_16908288

সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ঐতিহাসিক সীমান্ত পিলার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) ও তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদারের তত্ত্বাবধানে তালা থানার একটি বিশেষ দল বিভিন্ন চুরি, ডাকাতি, প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ মালামাল উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ উপলক্ষে তালায় মিষ্টি বিতরণ

এরই ধারাবাহিকতায় গত ৫ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সীমান্ত পিলার উদ্ধার করা হয়, যার গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ঈদ-উল-আযহা উপলক্ষে তালা উপজেলা প্রেসক্লাবের চা-চক্র ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত!

গ্রেফতারকৃতরা হলেন— ভোলানাথ মন্ডল (৬০), পিতা-মৃত চতুর মন্ডল, গ্রাম-কলাগাছি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা; তুষার কান্তি সরদার (৩৫), পিতা-সুনীল সরদার, গ্রাম-লস্কর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা; সুশান্ত সরদার (৪৪), পিতা-বিমল কৃষ্ণ সরদার, গ্রাম-লস্কর, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং যাদব সরকার (৪২), পিতা-মৃত ধীরেন্দ্রনাথ সরকার, গ্রাম-সুন্দরমহল, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে পূর্বেও প্রতারণার অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  তালায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কলাগাছি এলাকায় একটি সীমানা পিলার বেচাকেনার চেষ্টা চলছে। পরে অভিযান চালিয়ে পিলারসহ চারজনকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যারা জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর নির্দোষ হলে তাদের মুক্তি দেওয়া হবে।’

Tag :

তালায় আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

তালায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ঐতিহাসিক সীমান্ত পিলার ও মোটরসাইকেল

আপডেটের সময়: ১১:০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ঐতিহাসিক সীমান্ত পিলার এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সার্বিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) ও তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম হাওলাদারের তত্ত্বাবধানে তালা থানার একটি বিশেষ দল বিভিন্ন চুরি, ডাকাতি, প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ অবৈধ মালামাল উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  তালায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

এরই ধারাবাহিকতায় গত ৫ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি সীমান্ত পিলার উদ্ধার করা হয়, যার গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  তালায় আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত