Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ থাকলেও নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন? (পর্ব–১) তালার আগোলঝাড়া গ্রামে ইয়াবাসহ যুবক আটক বিবৃতি দিয়ে দায় এড়ানো যাবে, নাকি কাজের মান নিশ্চিত করা হবে? তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু ফারুক হোসেন জোয়ার্দ্দার পাটকেলঘাটায় লোকনাথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের অবহেলায় সন্তান জন্ম দিয়ে মায়ের মৃত্যু তালাকে মডেল বাজারে গড়ে তোলার ঘোষণা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তালায় আর্জেন্টিনা-ব্রাজিল ফ্যানদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১০:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ২৪ সময় দেখুন

সুন্দরবনের উপকূলীয় খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ। পরে স্থানীয় যুবক ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যদের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে মাছ ধরার জন্য খোলপেটুয়া নদীতে জাল ফেললে কচ্ছপটি ধরা পড়ে। পরে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) দুপুরে কচ্ছপটি জেলের জালে ধরা পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার (১৩ জুন) স্থানীয় যুবকরা জেলের বাড়িতে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন। পরে সিপিজি সদস্যদের সহযোগিতায় কচ্ছপটি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া স্টেশনে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “স্থানীয় গ্রামবাসী কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। কচ্ছপটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এটি ঠিক কোন প্রজাতির কচ্ছপ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
বন বিভাগ সূত্রে জানা গেছে, কচ্ছপটির প্রজাতি শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ও সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগে বিরল প্রাণীটি নিরাপদে বন বিভাগের হেফাজতে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ,তালার হাসপাতালে ভর্তি গৃহবধূ
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

আপডেটের সময়: ১০:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

সুন্দরবনের উপকূলীয় খোলপেটুয়া নদীতে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ। পরে স্থানীয় যুবক ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যদের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের শেখবাড়ি এলাকার এক জেলে মাছ ধরার জন্য খোলপেটুয়া নদীতে জাল ফেললে কচ্ছপটি ধরা পড়ে। পরে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে রাখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) দুপুরে কচ্ছপটি জেলের জালে ধরা পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শনিবার (১৩ জুন) স্থানীয় যুবকরা জেলের বাড়িতে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করেন। পরে সিপিজি সদস্যদের সহযোগিতায় কচ্ছপটি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া স্টেশনে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃত কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি বলে জানিয়েছেন স্থানীয়রা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “স্থানীয় গ্রামবাসী কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। কচ্ছপটি বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এটি ঠিক কোন প্রজাতির কচ্ছপ, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
বন বিভাগ সূত্রে জানা গেছে, কচ্ছপটির প্রজাতি শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ও সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের সচেতনতা ও দ্রুত উদ্যোগে বিরল প্রাণীটি নিরাপদে বন বিভাগের হেফাজতে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু ফারুক হোসেন জোয়ার্দ্দার