Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৪:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৭১২ সময় দেখুন

সাতক্ষীরার তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন মাদক কারবারি, দুই ভ্যান চোর এবং এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরচালিত ভ্যান উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তালা থানার মামলা নং-১১ (তারিখ: ২৯ জুলাই ২০২৬)-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় হরিশ্চন্দ্রকাটি গ্রামের মৃত কালিপদ দাসের ছেলে উজ্জ্বল দাস (৪৫)-কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

মামলা নং-১২ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ একই আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কানাইদিয়া গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ মিনারুল ইসলাম (৫০)-কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ১ গ্রাম)সহ আটক করা হয়।

এছাড়া মামলা নং-১৩ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ উত্তর শাহজাদপুর গ্রামের আকিম উদ্দিন গাজীর ছেলে মো. মামুন গাজী (৩০)-কে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

অন্যদিকে, মামলা নং-১৪ (তারিখ: ৩০ জুলাই ২০২৬)-এ পেনাল কোড, ১৮৬০-এর ৩৭৯/৪১১ ধারায় আটারই গ্রামের মৃত সলিম শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) এবং রহিমাবাদ গ্রামের আব্বাস মোল্লার ছেলে মোহাম্মদ হোসেন মোল্লা (২৫)-কে একটি চোরাই মোটরচালিত ভ্যানসহ আটক করা হয়। উদ্ধারকৃত ভ্যানটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

এছাড়াও, সাতক্ষীরা সদর থানার আলিপুর ঢালীপাড়ার বাসিন্দা, বর্তমানে প্রসাদপুর এলাকার মো. ফারুক সরদার, জিআর-৮৪/১৯ মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার হন।

এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে তালা থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, তালা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদক কারবারি, ভ্যান চোর ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জন আটক

আপডেটের সময়: ০৪:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬