Dhaka ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ১২ পিস ইয়াবাসহ মিলন গ্রেফতার, ‘মূলহোতা’কে গ্রেফতারের দাবি এলাকাবাসীর তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে নুরুল ইসলামের প্রতিবাদ সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোলের আ/প/ত্তি/কর ভিডিও ভা/ইরাল। তালা-সাতক্ষীরা রুটে নতুন করে বাস সার্ভিস চালুর উদ্যোগ তালায় ইসলামকাটি বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞা তালার খানপুর বিলে অবৈধ বালি উত্তোলন, চারজনকে ৬০ হাজার টাকা জরিমানা তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আজিবুর, সাধারণ সম্পাদক পলাশ তালার হাজরাকাটী ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার,ঝ সহযোগী পলাতক

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে নুরুল ইসলামের প্রতিবাদ

  • শামীম খান
  • আপডেটের সময়: ০২:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪০ সময় দেখুন

সাতক্ষীরার তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, ঘেরাবেড়া ভাঙচুর, শ্রমিকদের মারধর, হত্যার হুমকি এবং তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে এস এম নুরুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে তালা বাজারে সুনামের সঙ্গে দোকানঘর ভাড়া নিয়ে ঢেউটিন, রড ও সিমেন্টের ব্যবসা করে আসছেন। ব্যবসায়িক সততা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তালা বাজারের ব্যবসায়ীরা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বণিক সমিতির সভাপতি নির্বাচিত করেছেন বলে দাবি করেন তিনি। পাশাপাশি তিনি খলিলনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, চলতি ২০২৬ সালে তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের ভোগদখলীয় তালা মৌজার ১০৭ নম্বর এসএ খতিয়ানের ৫১৩ নম্বর দাগের ৮ দশমিক ৬৪ শতাংশ জমির মধ্য থেকে ২৬৯১ নম্বর কবলা দলিলমূলে ৪ শতাংশ জমি ক্রয় করেন তিনি। পরবর্তীতে জমিটি তার নামে নামজারি করে সরকারি খাজনা পরিশোধ করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি অভিযোগ করেন, গত ১২ সেপ্টেম্বর সকালে তার ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণ করতে গেলে মৃত জালাল ডাক্তারের ছেলে শহিদুল গং ভাড়াটিয়া লোকজন নিয়ে সেখানে বাধা দেয়। এ সময় তারা ঘেরাবেড়া ভেঙে ফেলে এবং তার শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রতিরোধের মুখে প্রতিপক্ষ ঘটনাস্থল ত্যাগ করে বলেও দাবি করেন নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিপক্ষ অভিযোগ করেছে যে, ৫১৩ নম্বর দাগের জমি ক্রয় করলেও তিনি ৫১৪ নম্বর দাগে দোকানঘর নির্মাণ করছেন। তবে এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি বলেন, তার ক্রয়কৃত জমির দাগ ও প্রতিপক্ষের অভিযোগের মধ্যে কোনো মিল নেই।

তিনি আরও দাবি করেন, তালা মৌজার ৮৯ নম্বর জেএলের সাবেক ৩৭৮ ও হাল ৫১৩ নম্বর দাগের ১০ দশমিক ৮০ শতক সম্পত্তি দীর্ঘদিন ধরে ক্রয়সূত্রে ভোগদখল করতেন তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন। ২০১৭ সাল থেকে এসএ রেকর্ডীয় ওয়ারিশ সৈয়দ আবু নছুরসহ অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে জমি ক্রয় করে তিনি ভোগদখল করে আসছিলেন বলে দাবি করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে সরদার জাকির হোসেনের কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেন নুরুল ইসলাম এবং তিনি জমির দখল বুঝে পান বলে জানান।

সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম প্রতিপক্ষের জমির কাগজপত্র নিয়ে প্রশ্ন তুলে বিভিন্ন অনিয়মের অভিযোগও করেন। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, গত শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে তালা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সেখানে উত্থাপিত অভিযোগগুলোকে তিনি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।

পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষকে মারধরের অভিযোগ অস্বীকার করে এস এম নুরুল ইসলাম বলেন, তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিপক্ষ তার লোকজন ও শ্রমিকদের মারধর করে। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা চলে যায়। পুলিশের সামনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ প্রকাশ্যে ও বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিচ্ছে। এতে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

তিনি বলেন, “আমি যাতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং আমার ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণ করতে পারি, সে ব্যাপারে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয় পোস্ট

তালায় ১২ পিস ইয়াবাসহ মিলন গ্রেফতার, ‘মূলহোতা’কে গ্রেফতারের দাবি এলাকাবাসীর

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে নুরুল ইসলামের প্রতিবাদ

আপডেটের সময়: ০২:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬