Dhaka ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু পাটকেলঘাটায় জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন থেকে বিএনপির শ্রমিক দলে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান সাতক্ষীরায় বাংলাদেশ যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আজিবুর, সাধারণ সম্পাদক পলাশ তালার হাজরাকাটী ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার,ঝ সহযোগী পলাতক তালায় যুবদল নেতা শেখ ফারুক হোসেন রানার ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল শ্যামনগর খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তালা কামেল মডেল হাইস্কুল পরিদর্শন করেন ইউএনও জান্নাতুল আফরোজ অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশের প্রথম পুরস্কার কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা ও ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা উদ্ধার শ্যামনগরে বিদ্যুৎপৃষ্ঠে মুরগী খামারির মৃত্যু

তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ০৬:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৪ সময় দেখুন

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া বাদামতলা এলাকায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান মোড়ল (৩ বছর ৬ মাস) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আরিয়ান মোড়ল খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া বাদামতলা এলাকার বাসিন্দা ও পেশায় রাজমিস্ত্রী মোঃ আছাদুল মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে পুকুরের পানিতে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

শিশু আরিয়ানের আকস্মিক ও অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম। একই সঙ্গে পুরো মাছিয়াড়া বাদামতলা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরিয়ানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

জনপ্রিয় পোস্ট

তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

তালার খলিলনগর ইউনিয়নে পুকুরে ডুবে সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৬:০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬