Dhaka ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা তালার জাতপুরে জমি নিয়ে বিরোধে হয়রানি, চাঁদা দাবি-হুমকি; প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবার অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন উস্তি থানার ওসি শ্রী রাহুল কুমার ও বিজেপি নেতা গৌর ঘোষ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান সাতক্ষীরা তালায় নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ তালায় ষড়যন্ত্র, অপপ্রচার ও ভূয়া সংবাদ প্রকাশের  প্রতিবাদে সাংবাদিক সম্মেলন! ‎ বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন

পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • শামীম খান
  • আপডেটের সময়: ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯১ সময় দেখুন

সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালানো এক যুবক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় পাটকেলঘাটা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোঃ মেহেদী হাসান সবুজ। তিনি আশাশুনি উপজেলার বাসিন্দা মোঃ আব্দুল জলিলের ছেলে। তার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। তিনি একটি ওষুধ কোম্পানি একমি তে চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মেহেদী হাসান সবুজ মোটরসাইকেল চালিয়ে পাটকেলঘাটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং তিনি ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।নিহতের মরদেহের বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২

পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আপডেটের সময়: ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬