Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ! তালায় ৫ লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬, বিশেষ আকর্ষণ রমজান রাজ ও সিকদার রাসেল তালায় স্কুলছাত্রকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক শামীম ও মীর মিল্টন আহত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে তালায় যুবক গ্রেপ্তার কালীগঞ্জে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুইজনের মৃত্যু, গুরুতর অসুস্থ আরও দুইজন তালায় নিরাপদ ও উচ্চফলনশীল হাইব্রিড ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় মাত্র ১০ টাকায় মিলছে অপরাজিতা ফুলের রঙিন চা, স্বাদ নিতে দূরদূরান্ত থেকে ছুটছেন চা-প্রেমীরা তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সাতক্ষীরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আড়াই কোটি টাকার প্রকল্পে বিকল্প ঠিকাদার পুকুর চুরির অভিযোগ শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ!

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১১:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

নদ-নদী থেকে অবৈধ বালু উত্তোলন, খাসজমি দখল ও চাঁদাবাজির অভিযোগ; নেপথ্যে ‘কেন্দ্রীয় নেতার’ আশীর্বাদ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বাবায়ক বালি খাদক জিএম হাবিবুল্লাহর বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ বালু উত্তোলন, সরকারি খাসজমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানাবিধ অপকর্মের গুরুতর অভিযোগ উঠেছে। সে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের জোনাব আলী ছেলে। তার সাথে থাকা অন্য আর একজন সহযোগী শ্যামনগর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন। এই ছাত্রদল নেতা বিল্লাহ হোসেন ও ৫ আগষ্টের পর নওয়াবেকি বাসস্ট্রান্ডে সাধারণ মানুষের বেশ কয়েকটি দোকান ঘর জোর পূর্বক দখল করে নিজের অফিস বানিয়েছিলেন।পরবর্তিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেগুলো ছেড়ে দিতে হয়েছিল। চলতি বছরের এপ্রিল মাসে সরকারি খাসজমি দখলের অভিযোগে হাবিবুল্লাহ কে দল থেকে বহিষ্কার করা হলেও, পরবর্তীতে এক কেন্দ্রীয় নেতার হস্তক্ষেপে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। পদ ফিরে পাওয়ার পর তিনি এলাকায় আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।
বহিষ্কার ও নাটকীয় প্রত্যাবর্তন
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এপ্রিল মাসে শ্যামনগরের নওয়াবেঁকি এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে সরকারি খাস খতিয়ানের জমি দখলের অভিযোগ ওঠে জিএম হাবিবুল্লাহর বিরুদ্ধে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ এপ্রিল তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে যুবদল। কিন্তু বহিষ্কারের কিছুদিন পরই অদৃশ্য শক্তির বলে এবং এক কেন্দ্রীয় নেতার সহযোগিতায় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর থেকেই তার দৌরাত্ম্য কয়েকগুণ বেড়ে যায় বলে স্থানীয়দের দাবি।
অবৈধ বালু সাম্রাজ্য ও উপকূলীয় বাঁধের ঝুঁকি
অনুসন্ধানে জানা গেছে, ইজারা বন্ধ থাকার সুযোগ নিয়ে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদে অবৈধভাবে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে রাতের আঁধারে বালু উত্তোলন করছে হাবিবুল্লাহর নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট। উত্তোলিত এসব বালু নওয়াবেঁকি ও মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্তূপ করে রেখে প্রতিদিন শত শত ট্রাক ও ট্রলিতে করে চড়া দামে বিক্রি করা হচ্ছে।
রাজস্ব ক্ষতি ও পরিবেশ বিপর্যয় অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে সরকার যেমন কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি উপকূল রক্ষা বেড়িবাঁধ ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে।
প্রশাসনের অভিযান ও তদবির: চলতি নভেম্বর মাসে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ড্রেজার, ইঞ্জিনচালিত কার্গো ও বিপুল পরিমাণ বালু জব্দ করলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এমনকি অভিযানের পর জব্দকৃত মালামাল ছাড়িয়ে নিতে ও মামলার তদবিরেও তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

দখল, চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগ
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ, যুবদলের পদ-পদবি ব্যবহার করে এলাকায় একটি ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। জমি দখল, স্থানীয় হাট-বাজার ও নির্মাণকাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং মাদক কারবারিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মতো কর্মকাণ্ডে তার নাম জড়িয়ে পড়েছে। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কেউ প্রতিবাদ করলে বা সংবাদ প্রকাশ করলে হামলা ও মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের ক্ষোভ ও অসহায়ত্ব
নাম প্রকাশে অনিচ্ছুক শ্যামনগরের একাধিক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দলের নাম ভাঙিয়ে একজন নেতা প্রকাশ্যে নদী ও জমি লুটপাট করে খাচ্ছে, অথচ তার বিরুদ্ধে কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একবার বহিষ্কার হয়েও যদি কেন্দ্রীয় নেতার জোরে পদ ফিরে পাওয়া যায়, তবে সাধারণ মানুষ কার কাছে বিচার চাইবে? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি কেউ নেই?”
অভিযুক্ত নেতার বক্তব্য
তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম হাবিবুল্লাহ। গণমাধ্যমের কাছে দাবি করে তিনি বলেন, “বালু উত্তোলন, জমি দখল বা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমি সক্রিয়ভাবে রাজপথে ছিলাম। রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলন ও সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে, জেলা ও কেন্দ্রীয় যুবদলের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় পোস্ট

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ!

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আরও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ!

আপডেটের সময়: ১১:৩৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬